সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মোবাইল কোর্ট অভিযানে সরকারি আদেশ অমান্যকারী দুই প্রতারকের কারাদণ্ড

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ মে, ২০২৫

৩/৫/২০২৫ তারিখ নারায়ণগঞ্জ জেলার ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে সরকারি আদেশ অমান্য করে রোগীদের বিভ্রান্ত করা এবং হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সরকারি কর্মচারী কর্তৃক পূর্বে জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও, উক্ত আদেশ অমান্য করে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সেখানে সক্রিয় ছিলেন। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুইজন আসামিকে তৎক্ষণাৎ আটক করা হয়।

আটককৃত আসামিদের পরিচয়:
১. মোঃ মঞ্জু (৫৫)
পিতা: মোকসেদ আলী
মাতা: সালেহা সাং: খানপুর, সদর মডেল থানা, নারায়ণগঞ্জ

২.মোঃ মাসুদ হাওলাদার (৪২)
পিতা: মোতালেব হাওলাদার
মাতা: মর্জিনা বেগম
সাং:গলাচিপা, কলেজ রোড, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ

আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেল প্রশাসন জানিয়েছে, হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ প্রতারকচক্র এবং দালালদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..