বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেল মাহমুদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে রাসেল মাহমুদ বলেন, যুবদল হচ্ছে তারুণ্যের শক্তি, সাহস ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। দলের আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, এনায়েতনগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে তাঁর অঙ্গীকার হলো, সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা।
রাসেল মাহমুদ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করে বলেন, যুবদলের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং সংগঠনের নেতাকর্মীরা দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাক।
বক্তব্যের শেষাংশে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
রাসেল মাহমুদ
সভাপতি, এনায়েতনগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড যুবদল।
আপনার মন্তব্য প্রদান করুন...