সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন

যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র সহ সামি(২৬) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের সুনামগঞ্জের ছাতক সেনা ক্যাম্পে কর্তব্যরত একদল সেনা সদস্য ও জগন্নাথপুর থানার একদল পুলিশ ১৬ ই মার্চ দিবাগত রাত ১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রাম নিবাসী সাজ্জাদুর রহমান সামি(২৬)কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেন। এসময় তার বাড়ী তল্লাশী করে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেটা ও ১০টি ছুরি উদ্ধার করেন। এবং গ্রেপ্তারকৃত আসামী সাজ্জাদুর রহমান সামি (২৬)কে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৭ই মার্চ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এই বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..