সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

রূপগঞ্জে সেনা কর্মকর্তা সেজে প্রতারণার চেষ্টা, যুবক আটক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনশ’ ফিট সড়কে চেকপোস্টের সময় নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সা অং প্র মারমা। তিনি রাঙামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া বড় বিলি পাড়া এলাকার তুই অং পু মারমার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার সকালে তিনশ’ ফিট এলাকায় যানবাহনে তল্লাশির জন্য চেকপোস্ট বসায় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি গাড়িতে থাকা সা অং প্র মারমা নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে তল্লাশি না করার অনুরোধ জানান। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে। যাচাই-বাছাই শেষে জানা যায়, তিনি সেনাবাহিনীর সদস্য নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন।

পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনা পরিচয়পত্রও উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি লিয়াকত আলী আরও জানান, সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় প্রদান ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..