সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সকল প্রকার ব্যানার ফেস্টুন ও পুলিশবক্সসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ, সাইনবোর্ডে প্রশাসনের ব্যাপক অভিযান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সাইনবোর্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এসময় সড়কের পাশে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড অপসারন করা হয়। বুধবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন ও সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালন করা হয়।

জানাগেছে, গত ১১ মার্চ আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় সেই কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন রোডস এন্ড হাইওয়ে, হাইওয়ে পুলিশের সহযোগীতায় সাইনবোর্ড এলাকা ও এর আশপাশ এলাকা থেকে বিপুল পরিমান সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারন করা হয়। পাশাপাশি সাইনবোর্ড ফুটওভারব্রিজ থেকে সকল প্রকার হকারদের সরিয়ে দেয়া হয় এবং ফুটওভারব্রিজ সংলগ্ন রাস্তার পাশে থাকা পুলিশ বক্স অপসরণ করা হয়। এছাড়া সড়ক দখল করে গড়ে উঠা ১৩টি অবৈধ দোকান অপসারণ করা হয়। এ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও প্রশাসনকে সহযোগীতা করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..