সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সাইকেলে ঘোরানোর কথা বলে চার বছরের শিশু ধর্ষণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

ফরিদপুর শহরতলীর কানাইপুর ইউনিয়নে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে সাড়ে চার বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে।

শুক্রবার ৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর স্থানীয় একটি হোটেলের কর্মচারী। সেই সূত্র ধরে ওই মেয়ের বাড়িতে যাতায়াত ছিল। বাইসাইকেলে ঘোরানোর কথা বলে বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ছেলেটিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ধর্ষণের ঘটনা সত্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..