সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, ডিবির অভিযান আবু ইউসুফ টিপুর নেতৃত্বে রাজপথে কঠোর অবস্থান, প্রতিষ্ঠাবার্ষিকীতে ভেস্তে গেলো আওয়ামী লীগের কর্মসূচি সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও যুবলীগের সক্রিয় সদস্য গ্রেফতার জনগনের টয়লেট দখল করে কার্যালয় বানালো স্বেচ্ছাসেবক দল ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা জসিম কন্ট্রাক্টর গ্রেপ্তার না’গঞ্জ জেলা মহিলা পরিষদের ৫ জন সংগঠককে নিয়ে স্মরণ সভা হত্যা মামলার পলাতক আসামি ডালিমের অবস্থান এসপি কার্যালয়ে, সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেও পুলিশের দাবি—‘নজরে আসেনি’ পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের অধীনে আনতে ডিসির নির্দেশ ফতুল্লায় এনায়েতনগর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেফতার আটকের পর যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবকে বহিষ্কার
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার, ডিবির অভিযান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মফিজ হোসেন মজু (৪৬)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার হাজী সাইজউদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মফিজ হোসেন মজু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সক্রিয় সদস্য। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিস্তারিত তথ্য বা নিষিদ্ধ সংগঠনের নাম প্রকাশ করেনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..