সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদীপক্ষকে তুলে নিয়ে আটকে রেখে হত্যার হুমকি : প্রতিবাদে মানববন্ধন

আবু কাউসার মিঠু / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জিসান হত্যা মামলার আসামীদের আশ্রয়দাতা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল থেকে চাঁদাবাজি করা সহ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকাসহ হত্যা মামলা তুলে না নেওয়ায় পরিবারের সদস্যকে তুলে নিয়ে আটকে রেখে হত্যার হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

আজ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া জিসানের পরিবারসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকাবাসী।

ছাত্রজনতার আন্দোলনে শহীদ হওয়া জিসানের পিতা আলমগীর মোল্লা জানান, জিসান হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বেশ কিছুদিন যাবত রূপগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজির মূল হোতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জিসানের পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকারের ভয়ভীতি হুমকি দেওয়াসহ উল্লেখ্য করে যে গত শনিবার জিসানের চাচা কাউছার মোল্লাকে রুপগঞ্জের হাঁটাবো এলাকার পারটেক্স ফ্যাক্টরির ভিতর থেকে তুলে নিয়ে যায় সন্ত্রাসী দিপু বাহিনীর লোকজন। এবং জিসান হত্যা মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়ে শহীদ জিসানের চাচাকে সন্ত্রাসী বাহিনী হাত থেকে উদ্ধার করেন জিসানের বাবা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..