সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতাকে চোখে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

ফতুল্লা প্রতিনিধিঃ / ১৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৪টায় ফতুল্লা রেললাইনের উপরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর রেল লাইনের পাশে মৃত সমন আরী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, শুক্রবার বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বাসায় ২টা চলে যান মামুন হোসাইন। তিনি আবার সাড়ে ৪টায় প্রতিষ্ঠানে সামনে এসে দাড়াঁন, ওই সময়ে অনেকগুলো গুলি শব্দ শুনতে পায়। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন নিচে লুটে পড়ে আছে। ওই সময় দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান। ফতুল্লা রেললাইনে উপরে গুলিবিদ্ধ মামুন হোসাইনকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষনা করেন ডাক্তার।

ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতে লোড আনলোড সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখ ঠেকিয়া গুলি করে পালিয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..