সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পছন্দের মানুষদের ডিলার নিয়োগ 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারীর বিরুদ্ধে। নীতিমালা ভঙ্গ করে পছন্দের লোককে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি এমন অভিযোগ করেছেন ডিলারের জন্য আবেদন করা ভুক্তভোগী ব্যক্তিরা। এ বিষয়ে বঞ্চিত একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, অনিয়মের অভিযোগে গত ৭ অক্টোবর উপজেলার আটটি ইউনিয়নের ১৬ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের নিয়োগ বাতিল হয়।এর প্রেক্ষিতে ১৪ অক্টোবর নতুন ডিলার নিয়োগের আবেদন আহবান করা হয়।এতে ৬৬জন আবেদন করেন। প্রাথমিক যাচাই বাচাইয়ে ২৭ জনের আবেদন বাতিল হয়ে যায় এবং ৩৯ জন বৈধতা পায়।হটাৎ করে গত মঙ্গলবার ১৫ জনকে ডিলার নিয়োগ দিয়ে নাম প্রকাশ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস।

সরিজমিনে ঘুরে একাধিক আবেদনকারীর সাথে কথা বললে তারা জানান, স্বচ্ছতার ভিত্তিতে নয় বরং অস্বচ্ছভাবে এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিজস্বেচ্ছাচারিতায় নিজের পছন্দের  মানুষদের ডিলার নিয়োগ দিয়েছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস।

ডিলার নিয়োগ বিষয়ে সদর উপজেলার চাংলা গ্রামের এস এম এনামুল হক চমচম বলেন,যাচাই বাছাইয়ের আমার আবেদন বৈধতা পেয়েছে। কিন্তু হটাৎ গতকাল রাতে শুনি ডিলার নিয়োগ হয়ে গেছে। আমরা কিছুই জানি না।তাই গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

একই অভিযোগ করে সদর ইউপির আবেদনকারী মের্সাস,অপু ভ্যারাইটি স্টোর এর পরিচালক   মোঃ সারোয়ার হোসেন অপু বলেন, আমার জানামতে, আমার সবকিছু বৈধ। তবে বৈধ বা অবৈধ সেই বিষয়ে খাদ্য নিয়ন্ত্রণ অফিস আমাকে কিছুই জানায়নি। তবে লোক মারফত জানতে পারি গত মঙ্গলবার বিকেল ৫ টায় খাদ্য বান্ধব ডিলার নিয়োগ  তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদন কারীরা যদি জানতে না  পারে কাকে  কখন কিভাবে ডিলার নিয়োগ দেওয়া হলো?তবে প্রশ্ন থেকে যায় কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে  ডিলার নিয়োগ করা হলো? সুতরাং স্বচ্ছতার মাধ্যমে নয় বরং অস্বচ্ছভাবে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় তার পছন্দের লোকদের এখানে ডিলার নিয়োগ করা হয়েছে।

একই অভিযোগ করেন আব্দুল্লাহ ইবনে আজিজ। তিনি বলেন, সবকিছু বৈধ থাকা সত্ত্বেও আমি কেন নিয়োগ পেলাম না তা জানার জন্য সকাল থেকেই অপেক্ষা করছি। আমার জানামতে একাধিক বৈধ প্রার্থী হলে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হবে। কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বেচ্ছাচারিতার মাধ্যমে তার পছন্দের ব্যক্তিকে ডিলার নিয়োগ দিয়েছেন।

মিঠাপুর ইউনিয়ন আবেদনকারী এনামুল কবির এনাম অভিযোগ করে বলেন, আমার সবকিছু বৈধ আছে।

আমার এলাকায় ১ টি নিয়োগ স্থগিত আছে। এই নিয়োগটি লটারির মাধ্যমে হলে কোন সমস্যা হতো না। গোপনে নিয়োগ মানে চুরি করার লক্ষণ ও স্বেচ্ছাচারিতার লক্ষণ প্রকাশ পায়। কেননা যারা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে যারা ধর্না দিয়েছে তারাই এখানে ডিলার নিয়োগ পেয়েছে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী বলেন, নিয়মতান্ত্রিকভাবে কমিটির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে কেন নিয়োগ দিলেন না, জানতে চাইলে তিনি বলেন, কমিটি যাকে অধিকতার যোগ্য মনে করেছেন তাকে ডিলার নিয়োগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে তিনি বলেন, যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা বৈধ। এর বাহিরে কোন সিদ্ধান্ত হয়নি।

খাদ্য বান্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, এবিষয়ে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে বলেছি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, কয়েকজনের নামে অভিযোগ এসেছে। তাদের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

 

মোঃ সারোয়ার হোসেন অপু, বিশেষ প্রতিনিধি,নওগাঁ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..