সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বিএনপি অফিসে তিনটি বোমা হামলা; আহত ৩

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় শিংগা শোলপুর ইউনিয়নের গোবরা বাস ষ্টান্ডে বিএনপি অফিসে তিনটি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিনজন নেতাকর্মী আহত হয়েছে।

আহতরা হল, গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী এবং জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী।

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..