সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ধর্ষণবিরোধী মিছিল শেষে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের চাষাড়ায় শিশু আসিয়া ধর্ষণের বিচারের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে অপূর্ব (২৩) নামে এক ছাত্রদল কর্মী ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব সদরের মাসদাইর বেকারী মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে।

অপূর্বের ওপর হামলা চালানো ছিনতাইকারী সম্রাটকে (২০) ঘটনাস্থলে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই সময় তাকে মারধর করে হাসপাতালে নিয়ে যান তারা। এরপর সেখান থেকে এই ছিনতাইকারীকে নিয়ে যায় পুলিশ। আটক সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মোহাম্মদ হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা এই হত্যার বিচার চাই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো কে কে এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, “একটা শিশুর ধর্ষণের প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। কিন্তু এরপরই আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনোভাবে মেনে নেয়ার মত নয়। আমি এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, আটককৃত ছিনতাইকারীর নাম সম্রাট । আমরা তাকে খানপুর হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..