সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

বিয়ের ৩ দিন পর গৃহবধূকে হত্যা, ঘাতক স্বামী আটক 

দিনাজপুর প্রতিনিধি / ১৬০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

দিনাজপুর চিরিরবন্দরে নববধূকে তানিয়া আক্তারকে (১৮) গলাটিপে হত্যা করেছে স্বামী আব্দুর রহিম (২২)। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুরে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৯ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক আব্দুর রহিম এই গ্রামের আজাহার আলীর ছেলে। তানিয়া আক্তার পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত বৃহস্পতিবার রাতে দুই পরিবারের আলোচনার মাধ্যমে তানিয়ার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। বিয়ের পর নতুন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে রবিবার রাতে তাকে হত্যা করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ জানান, নববধূর পরিবার খবরে পুলিশ গিয়ে ঘাতকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই হত্যকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবার হত্যা মামলা করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আব্দুর রহিম গলাটিপে তার স্ত্রী তানিয়াকে হত্যা করে বলে স্বীকার করেছেন। নববধূর অন্যত্র প্রেমের সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহে রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে তার বুকের উপর উঠে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুর রহিম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..