সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ডাক বাংলো এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য শাহীন হোসেনের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) দুপুরে শহরের কলেজ রোড মোড়ে ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাফিক পুলিশ সদস্য শাহীন বাদী হয়ে সমন্বয়ক পরিচয়দানকারী গৌরব দেবনাথ হিমেলসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার ভিত্তিতে অভিযুক্ত গৌরব দেবনাথ হিমেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হিমেল ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে গৌরব দেবনাথ হিমেল মোটরসাইকেল নিয়ে ডাক বাংলো এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল নিজ থেকে থেমে যায়। এসময় তিনি ট্রাফিকের ডিউটিতে থাকা কনস্টেবল শাহীনকে উদ্দেশ্য করে বলেন, তুই এভাবে ডিউটি করছিস কেন? উত্তরে কনস্টেবল শাহীন বলেন, আপনি কি বলছেন আমি বুঝিনি। এসময় কথাবার্তার এক পর্যায়ে কনস্টেবল শাহীনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন শাহীন। এসময় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন তিনি। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করেন হিমেল। পরবর্তীতে পুলিশ সদস্যরা শাহীনকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, গৌরব দেবনাথ হিমেলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..