সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সিলেটে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার: / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলতে সিলেটে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩৫ দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।এর আগে রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা। তারকা ফুটবলার হামজার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে।বাংলাদেশের জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য প্রথমবারের মতো দেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। তার আগমণ ঘিরে সিলেট বিমানবন্দরে ভীড় জমান শত শত ভক্ত-সমর্থক। হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেটে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ কয়েকজন কর্মকর্তা।

হামজার আগমনে গণমাধ্যমকর্মীদের ভীড়ও ছিল লক্ষ্যণীয়। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ইংলিশ ফুটবলার। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুব বেশি কিছু বলতে পারেন হামজা চৌধুরী। পরে সেখান থেকে আবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে যান।

বাফুফে সদস্যরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে ফুটবলার হামজা পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যাবেন। সেখান থেকে আগামীকাল ঢাকা যাবেন। এরপর একদিন প্র্যাকটিস করবেন।

দিকে, হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট বিমানবন্দরের বাইরে অনেক সমর্থকের ভিড়। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য। এসময় তারা বিভিন্ন ধরণের মিছিল দিতে থাকেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..