সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি শিক্ষার্থী নিহত ও ১ জন গুরুতর আহত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখী সংঘর্ষে কামরুল ইসলাম শুভ (২০) ও .রিদয় সরকার (২০) নিহত হয়েছে। মোটরসাইকেলের আরেকজন আরোহী সারগ ইসলামের (২০) অবস্থা আশংকাজনক। তাকে বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে। ১৭ মার্চ সোমবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনয়িনের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ, সোলায়মান সরকারের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিদয় সরকার ও মো. শাহিনের ছেলে সাগর ইসলাম ভোটার আইডি কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে পৌছালে বগুড়াগামী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শুভ ও রিদয় মারা যায় এবং সাগর ইসলাম কে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারও অবস্থা আশংকাজনক। এই নিয়ে ওই এলাকায় গত ৪ দিনে ৬ জনের প্রানহানীর ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছি এবং আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়েছি। লাশ শানাক্তপূর্বক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..