সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

পুলিশকে মারপিট করে অবরুদ্ধ ঘটনায় গ্রেপ্তার-৪

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বগুড়ার গাবতলীতে পুলিশের এসআই,এএসআই ও কনষ্টেবলদের মারপিট করে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং গ্রেফতার করেছে ৪জনকে। ১৯বুধবার রাতে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দি পুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্তকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের নির্দেশে ডিউটিরত থানার এসআই তৌহিদুল ইসলাম, এসআই শরীফুল ইসলাম, এএসআই গোলাম মোস্তফাসহ সংঙ্গীয় ফোর্স ১৯ মার্চ রাতে উল্লেখিত মেন্দিপুর মোন্নাপাড়া গ্রামে ধর্ষণ সংক্রান্ত এক ঘটনায় তদন্ত করতে যায়। এ সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী ওই পুলিশদের মারপিট করে ঘরে আটকে রেখে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। সরকারী অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের সরকারী কাজে বাধা প্রদান, আটক, আক্রমণ, ভয়ভীতি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অপরাধে এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে ১২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অনেক পুরুষ ও মহিলা বলে থানায় একটি মামলা দায়ের করেন এবং ৪জনকে গ্রেফতার করে। এরা হলো, মেন্দিপুর গ্রামের আ: ছাত্তারের ছেলে রাসেল মিয়া (২৬) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), আ: ছাত্তারের মেয়ে সাথী আকতার (২৬) এবং আ: বাছেদ মোল্লার ছেলে মো: হাসান (২২)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..