সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

হতদরিদ্র মানুষের মাঝে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, নজরুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত।

আজ সকালে ভুইঘর সর্দারবাড়ি সংলগ্ন রোডে এ আয়োজন অনুষ্ঠিত হয়
এ সময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন,আজকে এই অনুষ্ঠানে আপনারা আমরা যারা স্টেজে বসে আছি এই নেতাদের দাওয়াতে আসেননি এসেছেন আমার নেতা তারেক রহমানের দাওয়াতে এবং আহবানে। এগুলো কোন দানের জিনিস নয় এগুলো এক একটা তারেক রহমানের ঈদ উপহার আপনাদের জন্য।
অতএব আমরা বিএনপি বিগত ১৫ বছর হামলা মামলা যে জুলুম খেটেছি আপনাদের ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা আপনাদের সেই ভোটের অধিকার ফিরিয়ে আনবো আপনারাও আপনাদের ভোট যথাযোগ্য জায়গায় দিবেন সেটা আমরা আশা করব।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য, সাধারন মানুষের কল্যাণের কাজ করার জন্য,। আমার নেতা তারেক রহমান এর নির্দেশ বিএনপিতে কোন চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সন্ত্রাসীর জায়গা হবে না ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মেম্বার, মোঃ জামান মিয়া, সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ প্রমুখ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..