সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিস্ফোরক মামলায় বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বুলু গ্রেফতার

সারোয়ার হোসেন অপু / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নওগাঁর বদলগাছীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার সকালে মুঠেফোনে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত নেতার আবু খালেদ বুলু বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

জানা যায়, গত ৪ঠা নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। এর ফলে পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে।

এঘটনার পরপরই ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে।

বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দাবি করেছিলেন ওই দিন রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল। মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেল গুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে তারা জানান।

ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং-৭। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতা-কর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আবু খালেদ বুলু থানায় হওয়া বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামী ছিলেন। সেই মামলার প্রেক্ষিতে সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..