সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কর্মসূচিতে পারভেজ খান ও জোনায়েদ মোল্লা জনির নেতৃত্বে বন্দর থানা যুবদলের প্রাণবন্ত শোডাউন অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

তারেক রহমান এর সকল মিথ্যা মামলা আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হওয়ায় আনন্দ মিছিল ও র‌্যালী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সকল মিথ্যা মামলা আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হওয়ায় বিরলে সর্বস্তরের জনগণের আনন্দ মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু এর নেতৃত্বে মিছিলটি বিরল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলের অগ্যভাগে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, সহসভাপতি আসাদুল হক হিরা, ইস্কান্দার হাসান, আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রশিদ রাজু, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, শ্রমিকদলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহআলম প্রমূখ। আনন্দ মিছিল ও র‌্যালী শেষে বিরল বাজারে সমাপণীবক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..