সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পাইকগাছার সোলাদানায় বিক্ষোভ মিছিল 

মোঃ খোরশেদ আলম, / ৭৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি কতৃক ফিলিস্তিনি মুসলিমদের উপর  নৃশংসতা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পাইকগাছার সোলাদানায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার  বিকালে সোলাদানা ইউনিয়নের তৌহিদী জনতা  এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। তৌহিদী জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল সোলাদানা  বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার চৌরাস্তা মোড়ে  গিয়ে শেষ হয়। এর আগে বাজার চৌরাস্তা মোড় চত্বরে  সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে ও হাফেজ আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আলীম, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল গফফার, মুফতি সোলাইমান হুসাইন, আমিনুল ইসলাম, দ্বীন মোহাম্মদ, মোফাজ্জল হোসেন, হাফেজ মাসুম বিল্লাহ, আবু মুছা,  মাওলানা সাঈদুর রহমান, বিএনপি নেতা আমিনুর রহমান, ফয়সাল রাশেদ সনি,  আব্দুল হাকিম, শামীম জোয়ার্দার, ইসরাফিল হোসেন ও খানজাহান।

সমাবেশে বক্তরা অবিলম্বে গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধ করার আহবান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিমদের প্রতি আহবান জানান। একই সাথে ইসরায়েলী পণ্য বর্জন করতে সকলের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..