সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, সন্তান হাসপাতালে চিকিৎসাধীন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ওভারব্রিজের উপরে গাউছিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাদের শিশু সন্তান মো. সিফাত (১১) ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন—মো. আলমগীর খান (৪০) ও তার স্ত্রী সাবিহা চৌধুরী (৩২)। নিহত সাবিহা চৌধুরী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কামাল নগরের শাজাহান চৌধুরীর মেয়ে। সাবিহা চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ গুরুতর আহত অবস্থায় সাবিহা চৌধুরী ও তার শিশুসন্তান সিফাতকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত শিশু সিফাতের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া বলেন, ‘সাদিয়া চৌধুরী তার স্বামীর সাথে একমাত্র সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে আজ বিকেলের দিকে বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় তারাবো বিশ্বরোড ওভারব্রিজের উপর গাউছিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তা ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা তিনজন। এতে ঘটনাস্থলেই সাবিহার স্বামী আলমগীর খান নিহত হন। তার মরদেহ রূপগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরে আমরা গুরুতর আহত অবস্থায় সাবিহা ও তার শিশুসন্তানকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাবিহা আর বেঁচে নেই। বর্তমানে জরুরি বিভাগে গুরুতর আহত শিশু সিফাতের চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সাবিয়া চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তারা আহত শিশুটির জরুরি বিভাগের চিকিৎসা চলছে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..