সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াতকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে কৃষকদলের শ্রদ্ধা নিবেদন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
oplus_0

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী অঙ্গসংগঠনসমূহ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় ফতুল্লা থানা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশেষভাবে বক্তাবলী ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য অংশগ্রহণ সবার নজর কেড়ে নেয়। বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান, সাংগঠনিক সম্পাদক হালিম আজাদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের প্রেরণা পেয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও ছবি তোলেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..