নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল ৪টায় কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নন্দলালপুর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু। তিনি তার বক্তব্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল খান, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাগর সিদ্দিকি, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ মজিবুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফুল আলম হিমেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মামুন মাহমুদ, কুতুবপুর ইউনিয়ন শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি নাঈমুর রওনক খান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পিয়াস খন্দকার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজমল রানা এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজমল রানা।
অনুষ্ঠানের শুরুতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রবর্তক। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...