সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
oplus_0

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ক্যানেলপাড় বাগবাড়ি মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল

এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মোঃ শহীদুল ইসলাম

-এর সভাপতিত্বে এবং রেজাউল আলম ইমন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন , নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নুর এলাহি সোহাগ, যুগ্ম আহবায়ক শেখ মোঃ অপু, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন আনোয়ার, যুগ্ম আহবায়ক আহসান খলিল শ্যামল, সদস্য আরমান হোসেন, সদস্য আশিকুর রহমান অনি, সদস্য মোঃ জুয়েল রানা, সদস্য মোঃ বাদশা মিয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেলসহ যুবদল, বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..