সংবাদ শিরোনাম :
বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

আবু ইউসুফ টিপুর নেতৃত্বে রাজপথে কঠোর অবস্থান, প্রতিষ্ঠাবার্ষিকীতে ভেস্তে গেলো আওয়ামী লীগের কর্মসূচি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দিনভর রাজপথে ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে তারা সম্ভাব্য আওয়ামী লীগ কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, টিপুর রাজনৈতিক নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের কারণে নারায়ণগঞ্জের রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারেননি। তাদের ভাষায়, রাজপথে টিপুর উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আওয়ামী লীগের কর্মীদের নিরুৎসাহিত করেছে।

নেতাকর্মীরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় রয়েছে। রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে দ্রুত সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন বলে তাদের দাবি।

তাদের মতে, টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকায় আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নের সুযোগ তৈরি হয়নি। এ সময় বিভিন্ন স্থানেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পরিস্থিতির ওপর নজর রাখেন।

দলীয় নেতাকর্মীদের ভাষায়, “রাজপথে আবু আল ইউসুফ খান টিপু মানেই সাহস, সংগঠন ও তাৎক্ষণিক নেতৃত্ব।” তাদের দাবি, রাজপথের রাজনীতিতে তার উপস্থিতি একাই অসংখ্য নেতাকর্মীকে উজ্জীবিত করে এবং প্রতিপক্ষের জন্য শক্ত বার্তা হয়ে দাঁড়ায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..