সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মিন্টু ইসলাম / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মাথায় একটি সড়কের পিচ উঠে যেতে শুরু করেছে। নিম্নমানের কাজ ও নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৬ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে যেতে শুরু করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই তারা সম্ভাব্য অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাদের দাবি, প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার না করেই সড়কের কার্পেটিং সম্পন্ন করা হয়েছে, যার ফলে অল্প সময়েই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সড়কটি পুনরায় নির্মাণ করা হবে।
ঠিকাদার জাহিদুল ইসলাম হেলাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিটুমিন ঠিকভাবে না জমায় কাজের মান ব্যাহত হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সড়কটি পুনরায় নির্মাণ করা হবে।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা জানান, মানসম্মতভাবে সড়ক পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী শুক্রবার বিক্ষোভ করেছেন। তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়কটি পুনরায় মানসম্মতভাবে নির্মাণের নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..