সংবাদ শিরোনাম :
গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই—উদ্বিগ্ন এলাকাবাসী আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকারে নানা দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কায়েমপুরে জুমার নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়, পানির সংকট নিরসনের আশ্বাস দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মিন্টু ইসলাম / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

শিশু ধর্ষণ মামলার এক আসামি জামিনে মুক্ত থাকার অবস্থায় পুনরায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় শহরের সাতমাথা এলাকায় কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থা (কেএনইউএস) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন আইনজীবী এম. আ. রাজ্জাক (মনি)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার চিন্ময়ী তালুকদার। এছাড়া ফিল্ড অর্গানাইজার মহাব্বত আলী, গুলশানআড়া, সাফিয়া আক্তার, হীমানা আক্তার হীরা, মেহেদী হাসান, জান্নাতুল ফেরদৌস, মো. সুজন, আখতারুজ্জামান হৃদয়, মুসলিম বিশ্বাস, নেপিয়ারা বিশ্বাস, নাথান বিশ্বাস, মোহাম্মদ জাহেদুর রহমান, রোমানা খাতুন, ফারহানা আক্তার, সাজেদুর রহমান, অখিল গাল, সাব্বিরসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের প্রতি যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু সংশ্লিষ্ট এলাকার নয়, দেশের কোথাও যেন এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে সর্বদা সতর্ক নজরদারি রাখা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় নিয়মিত প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..