সংবাদ শিরোনাম :
ডিন’স অ্যাওয়ার্ড পেল ইবির ৩৬ শিক্ষার্থী চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ, মানবিকতার দৃষ্টান্ত সদর উপজেলা প্রশাসনের ফতুল্লায় ব্যবসায়ীকে তুলে নিয়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবি, ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’ মাহাবুব হোসেন কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

জুলাই শহীদ দিবসে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে নারায়ণগঞ্জ জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে জেলা পরিষদের পক্ষ থেকে হাজীগঞ্জ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা জুলাই গণআন্দোলনে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কয়েকজন তরুণ প্রাণ হারান। আবু সাঈদের বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। সেই আত্মত্যাগ পরবর্তীতে আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মদান দেশের মানুষের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে নতুন শক্তি ও প্রেরণা যুগিয়েছে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই গণআন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..