সংবাদ শিরোনাম :
নিউজ ২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জ প্রেসক্লাবে সালাহউদ্দিন দেওয়ান; রূপগঞ্জের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরলেন নিউজ ২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জ প্রেসক্লাবে সালাহউদ্দিন দেওয়ান; রূপগঞ্জের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরলেন দিপু ভূঁইয়ার স্বপরিবারে ওমরা সফর, দোয়া কামনা করলেন সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হলেন মোহাম্মদ ইব্রাহিম বেনজীর আহমেদ টিটুকে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ, স্বপ্ন বাংলা নিউজ ২৪ পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলিতে যুবদল নেতা নিহত, গুলিবিদ্ধ ২ বিসিক চেয়ারম্যান হিসেবে বেনজির আহমেদ টিটুকে ফতুল্লা থানা বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন” বেনজির আহমেদ টিটুকে মাসুকুল ইসলাম রাজিবের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দর থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ওসির অসদাচরণ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

নিউজ ২৪-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপগঞ্জ প্রেসক্লাবে সালাহউদ্দিন দেওয়ান; রূপগঞ্জের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরলেন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিউজ ২৪-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান। এ সময় তিনি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সালাহউদ্দিন দেওয়ান বলেন, রূপগঞ্জের মানুষ তাদের নিজস্ব জমি ও বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে রূপগঞ্জবাসীর এই প্রত্যাশার কথা তুলে ধরার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দীর্ঘদিন ধরে রূপগঞ্জের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সালাহউদ্দিন দেওয়ান বলেন, “রূপগঞ্জের কোনো মানুষ ভিটেমাটি হারাবে না এবং কাউকে নিজের জন্মভূমি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে না। রূপগঞ্জের মানুষ রূপগঞ্জেই থাকবে। এ লক্ষ্যে সবাইকে ধৈর্য ধারণ করে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দীপু ভূঁইয়া।”
তিনি বলেন, “দিপু ভূঁইয়ার নেতৃত্বে আমরা সবাই মিলে একটি আধুনিক, উন্নত ও স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে কাজ করে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা রূপগঞ্জের উন্নয়ন, মানুষের অধিকার এবং স্থানীয় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ে অংশ নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..