পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা কৃষক দল। এতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা কৃষক দল নেতা মোঃ শাকিল গাজীর নেতৃত্বে কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান ও সাধারণ সম্পাদক সুমন আহমেদের নির্দেশনা ও নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে মোঃ শাকিল গাজী, কৃষক দল নেতা ইয়াকুব আলী জনি, মো. রায়হানসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে মোঃ শাকিল গাজীর অংশগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। মিছিলের মাধ্যমে সংশ্লিষ্টরা তাদের প্রতিবাদ ও দলীয় অবস্থান তুলে ধরেন।
আপনার মন্তব্য প্রদান করুন...