সংবাদ শিরোনাম :
খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ ফতুল্লায় প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হ*ত্যা, মিল না দিয়ে ভাত খাওয়াই হলো অপরাধ! আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সাজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাকে তার স্বীয় পদে বহাল করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সাজীবকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে খায়রুল ইসলাম সাজীবের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে তাকে তার স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষর করেন।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে খায়রুল ইসলাম সাজীবের দায়িত্ব পালনের বিষয়টি পুনর্বহাল হলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..