সংবাদ শিরোনাম :
কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী বিজয় সরণিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পঙ্গু, দুস্থ ও পথশিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন জাতীয় যুব শক্তির নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বীয় পদে বহাল ফতুল্লায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে মারধর, টাকা-মোবাইল-স্বর্ণালংকার লুটের অভিযোগ ‘মাদকের বিরুদ্ধে কথা বললে প্রাণে মেরে ফেলা হবে’ হুমকি, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্মাননা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ফতুল্লায় কৃষক দলের বিক্ষোভ, মোঃ শাকিল গাজীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত রিয়াদ মোঃ চৌধুরী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
oplus_0

নারায়ণগঞ্জের ফতুল্লায় নবগঠিত কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব মো. আল-আমিন। এ ছাড়া কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. মামুন মুন্সী, যুগ্ম আহ্বায়ক মো. নুর আলম এবং সদস্য সচিব মো. রিয়াদ উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল, মো. শাহিন, মো. আলাউদ্দিন, মো. শামীম, মো. দুলাল হোসেন, মো. শহীদুল্লাহ, মো. ওমর মল্লিক, মো. আনোয়ার হোসেন, মো. কবির, মো. আজিম ও মো. কামাল হোসেন। এ সময় কমিটির সদস্য মো. মজিবর, মো. মিন্টু, মো. আকাশ খান, মো. রবিউল, মো. রবিন, মো. শাওন, মো. বাদল, মো. অনিক, মো. সাঈদ, মো. রকমতউল্লাহ, মো. হোসেন মিয়া, মো. রানা, মো. জসিম, মোছাম্মৎ হোসনে আরা, মো. আলম, মো. টুকু ও মো. মিজানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৩১ সদস্যবিশিষ্ট কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্ধারিত প্যাডে ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব মো. আল-আমিনের স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দের এ ফুলেল শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে স্থানীয় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন কমিটির উপস্থিতি ও সক্রিয়তার বিষয়টি উঠে আসে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..