নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গোপন ষড়যন্ত্র ও গুপ্ত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পঞ্চবটি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চবটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব, থানা যুবদল নেতা তাইজুল ইসলাম আলামিন, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আলম মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রুপম এবং কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কাউসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা সৃষ্টির অপচেষ্টা, গোপন ষড়যন্ত্র ও গুপ্ত হামলার প্রতিবাদ জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে যেকোনো অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...