সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুতুবপুরে তোফাজ্জল হোসেন মোল্লার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল, প্রতিকূল আবহাওয়াতেও সাংগঠনিক দায়িত্বে সরব টিপু বৃষ্টি উপেক্ষা করেও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় টিপু, নারায়ণগঞ্জের রাজপথে শান্তি-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা ইবিতে ছাত্রশিবির কতৃক নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা গোপালগঞ্জে সহিংসতা রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামাত ফতুল্লায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল ব্যাংক টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ঘিরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আ/গুন দিয়েছে দু/র্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পু/ড়ে গেছে। স্থানীয় বিএনপির নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স/ন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ভেতরে আ/গুন জ্বলতে দেখেন বাজার পাহারার দায়িত্বে থাকা দুই ব্যক্তি। তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় আ/গুন নিয়ন্ত্রণে আনেন তারা।

সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে কয়েক দিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার নির্দেশেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আ/গুন দিয়েছে বলে দাবি করেন তিনি।

তাহের উদ্দিন আরো বলেন, এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দু/র্বৃত্তরা অ/গ্নিসংযোগ করেছে। এতে ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..