সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

এ দেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি : জেলা প্রশাসক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

আগামী প্রজন্মকে বোঝাতে হবে এ দেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৬ মার্চ) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের তিনি ওই মন্তব্য করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা বিশ্বাস করি ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি আমরা তোপধ্বনির মাধ্যমে শুরু করবো। সকল কর্মসূচিতে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। সেদিন সকলে নতুন জাতীয় পতাকা উত্তোলন করবেন। কারও কাছে নতুন পতাকা না থাকলে জেলা প্রশাসনকে বলবেন, আমরা তা সরবরাহ করবো। আমরা নতুনত্বের স্বাদ নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে চাই।

তিনি বলেন, ২৫ মার্চের সেই রাতে ইতিহাসের নির্মম যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার জন্য আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাদের উদ্দ্যেশ্য সফল হয়নি। আগামী প্রজন্মকে বোঝাতে হবে এ দেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি। আমরা আমাদের দেশকে উন্নত করতে হলে নৈতিকতার মানদন্ডে আমাদের উত্তীর্ণ হতে হবে। কেন আমাদের মাঝে এই নৈতিকতা নেই। কেন আমাদের এটি চাপিয়ে দিতে হবে৷ আর কবে আমরা এর থেকে বের হয়ে আমাদের নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে এ দেশ গড়ার কাজে আমাদের নিজেকে নিয়েজিত করতে পারবো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..