সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

ওসমান পরিবারের ঘনিষ্ঠ দেলোয়ার প্রধান ওরফে তেলচোরা দেলোয়ার গ্রেফতার

স্বপ্ন বাংলা নিউজ / ১৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত কথিত শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তথা ওসমান পরিবারের আশীর্বাদপুষ্ট একসময়ের তেল চোরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৬ ফেব্রুয়ারী রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন প্রধান কলাগাছিয়া ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান। এ ছাড়া তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ ছিলেন।

ওসি তরিকুল বলেন, দেলোয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত। এছাড়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই চলছে।

তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..