সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ব়্যাব৷ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান৷

এর আগে দুপুর তিনটার দিকে নাজমুল ইসলাম নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়৷

২৫ বছর বয়সী নাজমুল ফতুল্লার পূর্ব লামাপাড়ার মনিরুল ইসলামের ছেলে৷ বৃহস্পতিবার দুপুরে তাকে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় বলে জানায় ব়্যাব৷

ভুক্তভোগী নারী নাজমুলদের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন৷ গত ১৮ জানুয়ারি রাতে গ্রেপ্তার নাজমুল ও তার বন্ধুরা মিলে স্বামীকে আটকে নির্যাতনের ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে দলবেঁধে ধর্ষণ করে৷

ভুক্তভোগী নারী (২০) নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী অপর একটি পোশাক কারখানার কর্মী।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ১৮ জানুয়ারি রাতেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করা হয়৷ পুলিশ তাদের অভিযোগ পাবার পরও মামলা নেয়নি৷ এমনকি তৎক্ষনাৎ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করেনি৷

ঘটনার আটদিন পর গত মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ধর্ষণের মামলাটি রেকর্ড করা হয়৷ পরদিন বুধবার দুপুরে পুলিশি হেফাজতে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়৷

এ মামলায় অভিযুক্ত নাজমুলের বন্ধুরা এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

এদিকে, দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা৷

বিকেলে দোষিদের গ্রেপ্তার এবং ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগ তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা৷

সংগঠনটির জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা ৪৮ ঘন্টার আল্টিমেটামও দেন৷

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..