সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে ১৮শ কৃষকের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইলের মধুপুরে ২০২৪-২৫ অর্থবছরে রবি /২০২৪-২৫ মৌসুমে বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার ৮শ কৃষকের মাঝে উচ্চফলনশীল ৩ হাজার ৬শ কেজি বোরো ধানবীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

ধানবীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিব আল রানা। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান।,, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রিসহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ করা হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

 

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..