সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাদির গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জ থেকে ‘কাদির সিপাই গ্রুপের’ প্রধান শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাইকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে র‍‍্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার রাতে দুধবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাদির সিপাই ফতুল্লার সিপাইপাড়া এলাকার দুলাল সিপাইয়ের ছেলে।

র‍‍্যাব জানায়, শীর্ষ সন্ত্রাসী কাদির ফতুল্লা থানার উত্তর গোপালনগর এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। মূলত সামেদ আলীর ছত্রচ্ছায়ায় কাদের দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কাদির সিপাই আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে।

তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍‍্যাব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..