সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

পাইকগাছায় জোর করে ধাঁন কাটার অভিযোগ পুলিশের হস্তক্ষেপে ধান জিম্মায়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বহিরাগতদের বিরুদ্ধে জোরপুর্ব ধান কাঁটার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে কাঁটা ধান জব্দ করে জিম্মায় রেখেছেন। শুক্রবার সকালে উপজেলার দেলুটি- মাগুরায় ফসিয়ার রহমানের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জমির মালিক অর্জুন মন্ডলের আশঙ্কা রাত্রে যে কোন সময় প্রতিপক্ষ সেলিম হাওলাদাররা ধান তছরুপ করতে পারেন।
বটিয়াঘাটা বারআড়িয়ার মৃতঃ,অশ্বিনী কুমার মন্ডলের ছেলে অর্জুন মন্ডল জানান, পৈত্রিক সুত্রে দেলুটি-মাগুরায় ১৯০ খতিয়ানে এসএ ৯২,৯৫ ও বিআরএস ২২৮ দাগে ৫ একর ৪২ শতক জমির মধ্যে ৩ একর ২৯ শতক জমি দীর্ঘকাল ভোগ দখল করে আসছি। এ জমির বিরোধ নিয়ে হাইকোর্টর মামলা নিষ্পত্তি হলে ঘের মালিক ফসিয়ার সাহেবের পরিবার এক সাথে ৩ বছরের হারির টাকা পরিশোধ করেছেন। তিনি ও জমির বর্গাদার মাগুরার সুধীর-ঈশান মন্ডল অভিযোগ করেন, কোন কারন ছাড়াই স্থানীয় সেলিম হাওলাদার লাঠিসোটা নিয়ে ৫০/৬০ জন বহিরাগত লোক নিয়ে শুক্রবার সকালে জোর করে ধাঁন কাটা শুরু করলে আমরা বাঁধা দিলে ওরা জীবন নাশের হুমকি দেয়। পরবর্তীতে সেলিম হাওলাদার তার ছেলে আমিরুল, রশীদ গাজী,জহির গাজী আলতাফ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ করি। অভিযোগ পেয়ে থানার এএসআই ওয়াজেদ আলী ঘটনাস্থলে পৌছে কাটা ধান জব্দ করে স্থানীয় খোকন মন্ডলের জিম্মায় রেখে দু’পক্ষের স্বাক্ষর নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে ওসি মোঃ সবজেল হোসেন জানান, অভিযোগ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে ধান জব্দ করে জিম্মায় রাখা হয়েছে।

 

মোঃ খোরশেদ আলম,পাইকগাছায় খুলনা প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..