সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অচলাবস্থার অবসান ; ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব 

মোঃ খোরশেদ আলম, / ১৮২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় ও সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে কে বদলি করা হয়েছে। একই সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব। ১৬ মার্চ বুধবার বদলি এবং দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারি এ বিদ্যালয়ের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো বলে মনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য ভৈরবী রাণী রায় ২০২৪ সালের ৭ মে অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। শুরু থেকে বিদ্যালয়ে অনিয়মিত এবং দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে এ শিক্ষকের বিরুদ্ধে। জুলাই আন্দোলন পরবর্তী বিভিন্ন সময়ে শিক্ষক ভৈরবী রাণী রায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় শিক্ষার্থী ও অভিভাবক রা। তারা আন্দোলনের মাধ্যমে ভৈরবী রাণী রায়ের অপসারণ ও পদত্যাগ  দাবি করে আসছিল। অবশেষে আলোচিত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় কে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে বদলি করা হয়েছে। গত ১০ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এসএম এম জিয়াউল হায়দার হেনরী সাক্ষরিত পরিপত্রে বিষয়টি  নিশ্চিত করা হয়েছে। এ দিকে ৪ মার্চের  অপর আরেকটি আদেশে সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে কে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। রবীন্দ্রনাথ দে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী থেকে অত্র বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ মে পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।অবশেষে ১৬ মার্চ ২০২৫ থেকে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন  সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব। তিনি ২০ বছরের ও অধিক সময় অত্র বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..