সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ফতুল্লায় দুটি স্কুলে শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫

ইভটিজিং,কিশোর গ্যাং ও মাদকমুক্ত সুন্দর জীবন গঠনে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২০ মে সকাল সাড়ে এগারোটায় পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাগলা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং এর কুফল সম্পর্কে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : শরিফুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার মুখপাত্র সরফরাজ হক সজিব এর তত্বাবধানে ও টিভি অভিনেতা ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন পাগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানা,সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম, সিনিয়র শিক্ষক মো : আবু ফারুক, মো: জিয়াউদ্দিন,মো: নুরুল ইসলাম মৃধা,পরিমল মালাকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রযুক্তি দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো : মামুন খান, সাবেক ক্রিকেটার রাজিব তালুকদার, জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলার সংগঠক মো: নাসিম আহমেদ সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।
পাশাপাশি অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং এর কুফল সম্পর্কে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : শরিফুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..