সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বগুড়ায় কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতা কর্মীরা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বগুড়ায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বেহুলার বাসর ঘর ( ধনিয়ার পাতার) এলাকার কৃষক আবু হোসেন কাজল এর ক্ষেতের ধান কেটে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু।

ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, সংগ্রাম ও অর্জনে দুর‌্যোগ—দুর্বিপাকে এদেশের কৃষক—কৃষাণীকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। শহিদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেয়ার জন্য অনুরোধ করেন। কৃষক আবু হোসেন কাজল বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দেয়া প্রসঙ্গে গোকুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব খাঁন বলেন, আমরা উপজেলা কৃষক দল ও সদর উপজেলা বিএনপির নির্দেশে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষক কাজল শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলে না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে দিয়েছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীরা সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখ—কষ্টে, বিভিন্ন দুর্যগে অতিতেও পাশে দাঁড়িয়েছে বর্তমান ও ভবিষ্যতেও থাকবে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে। সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আমরা দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন। ধান কাটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাজ্জাদুল আলম রতন, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ মুকুল, বিএনপিনেতা হামিদুর রহমান ডাবলু, এবিএম মিলন, শাহজাহান আলী, আতাউর রহমান আতা, শফিকুল ইসলাম, মোতাহার হোসেন মন্টু, শহিদুল ইসলাম রুবেল, বজলুর রহমান, ইসমাইল হোসেন, ছামছুল হক মোল্লা, তাজুল ইসলাম তোতা, এস এম ইকবাল ফেরদৌস ডলার, কৃষকদলনেতা রফিকুল ইসলাম রফিক, আব্দুল বাছেদ, হেলাল মিয়া, হাসান, সাগর, ইসরাফিল, ইউসুফ, আজমল, আছির উদ্দিন, আব্দুল গফুর, জালাল, জাহিদুল, শিউলি, খুকি বানুসহ প্রমুখ।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..