সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

বগুড়া শেরপুরে যথাযথ মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

১৬ ডিসেম্বর রোজ সোমবার বগুড়ার শেরপুর উপজেলায় রাত ১২ টা ১ মিনিট থেকে যথাযথ মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুর উপজেলা প্রশাসন, শেরপুর থানা পুলিশ বগুড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শেরপুর উপজেলা ও শহর বিএনপি, শেরপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, শেরপুর বিদ্যুৎ অফিস নেসকো, শেরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ বগুড়া, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার বিভাগ, শেরপুর পৌরসভা, শেরপুর প্রেসক্লাব, শেরপুর উপজেলা প্রেসক্লাব, শেরপুর থানা প্রেসক্লাব, শেরপুর অনলাইন প্রেসক্লাব, শেরপুর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়ন, শেরপুর উপজেলার সকল কলেজ ও স্কুলসহ নানাশ্রেণীর পেশাজীবীর মানুষ  মহান বিজয় দিবস উদযাপন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কৃত করা হয়। শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, সজীব শাহরীন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) বগুড়া, শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ শেরপুর থানা বগুড়া, শেরপুর উপজেলা বিএনপির নের্তৃবৃন্দ, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপজেলায় বিজয় মেলায় শিশুকিশোর ও ছাত্রছাত্রীদের আইসিটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এতে পুরস্কার ও আইসিটি বিষয়ে সর্বাত্মক সহযোগীতা করেন রুহুল আইটি দুবলাগাড়ী শেরপুর বগুড়া।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..