সংবাদ শিরোনাম :
দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মাগফুর রহমান পাপনের শুভেচ্ছা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বীরগঞ্জের সাতখামার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর কেউ পাস করেনি, হতাশ অভিভাবকরা

দিনাজপুর প্রতিনিধি / ৪৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, অংশ নেওয়া ৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এটি দিনাজপুর জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে।

স্থানীয় অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই স্কুলের রেজাল্ট পেয়ে আমরা খুবই হতাশ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না পড়ে, সেদিকে শিক্ষা বিভাগ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

ঘটনার পর প্রধান শিক্ষকের সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, “বিদ্যালয়টি সম্প্রতি এমপিওভুক্ত হয়েছে। শিক্ষকদের দায় এড়ানোর সুযোগ নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আশা করছি আগামী বছর থেকে ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে।”
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সাতখামার উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ৬ জন অফিস সহকারী কর্মরত আছেন। একসময় এই বিদ্যালয় ভালো ফলাফলের জন্য পরিচিত থাকলেও চলতি বছরের ফলাফল অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..