সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

রূপগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নারায়নগঞ্জের রূপগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি আনোয়ার হোসেন মেহেদী’কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়। আসামি আনোয়ার হোসেন মেহেদী মোঃ শফি উদ্দিনের ছেলে বর্তমানে বরপা আবু সিদ্দিকের বাড়িতে ভাড়া থাকেন।

মামালা সূত্রে জানা যায়, একই এলাকার আয়েছ আলী ভূইয়ার ছেলে মোয়াশেল ভূইয়ার কাছ থেকে যৌথ ব্যবসার কথা বলে আনোয়ার হোসেন মেহেদী দুটি চেক প্রদানের মাধ্যমে ১২ লাখ টাকা যৌথ ব্যবসার জন্য ধার নেন। পরে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে একাউন্টে টাকা নেই বলে জানা যায়। ভোক্তভোগী মোয়াশেল টাকা চাইলে তালবাহানা শুরু করেন। মোয়াশেল ভূইয়া গত ১২ সেপ্টেম্বর ব্যাংক থেকে চেক বিজোর্নার করে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন আনোয়ার হোসেন মেহেদীর নামে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, অভিযুক্ত আসামি আনোয়ার হোসেন মেহেদীকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..