সংবাদ শিরোনাম :
বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিপু ভাইয়ের স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করবেন নুরুন্নবী ভূঁইয়া: সালাহউদ্দিন দেওয়ান ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে উপদেষ্টা ঘোষণা  নাকের নিচের একটি তিলেই ফাঁস হলো ৪৫ বছরের ছদ্মবেশ, ধরা পড়লেন প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারী মোজাফফর সোনারগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীর প্রকাশ্যে মাদক ছাড়ার ঘোষণা, মুচলেকায় স্বাক্ষর ফুটবল টুর্নামেন্টের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালাউদ্দিন দেওয়ানের আন্তরিক মুহূর্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে যুবদল নেতা মিঠু খানের শুভেচ্ছা জহির আহমেদ সোহেলের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হলো মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করলেন যুবদল নেতা সরদার সুজন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

র‍্যাব-১০ এর হাতে ধরা পরলেন যুব মহিলালীগ নেত্রী হাজেরা আক্তার মুক্তা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

১৭ ই নভেম্বর সোমবার রাত ১১ টায়, র‍্যাব-১০ গ্রেফতার করেন, নারায়ণগঞ্জের মহিলা চাঁদাবাজ, মামলাবাজ নামে পরিচিত, যুব মহিলা লীগ নেত্রী হাজেরা আক্তার মুক্তাকে। গ্রেপ্তার হওয়ার পর র‍্যাব-১০ তাকে ফতুল্লা থানায় সোপর্দ করেন।

 

জানা যায়, এই মহিলা তার নিজস্ব এলাকা নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন, ওয়ায়েস করনী আদর্শনগরের পাশের বাড়ির  বাড়িওয়ালার চলাচলের রাস্তার জায়গাও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এখন পর্যন্ত আটকে রেখেছে। এছাড়াও বিভিন্নভাবে, চাঁদার দাবিতে এলাকার মানুষকে জিম্মি করে রাখত। চাঁদা না দিলে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে  মামলা দিয়ে হয়রানি করতো। এই হাজেরা আক্তার মুক্তার বিরুদ্ধে ফতুল্লা থানার রয়েছে বেশ কয়েকটি মামলা। ১১/৬/২০২৪ ইং তারিখের মামলা নং-২৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন তিনি।দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন।

 

১১/৬/২০২৪ ইং তারিখের  মামলা নং-২৫ এর এজহার কপির মাধ্যমে জানা যায়, উক্ত মামলার বাদীর সহিত, আসামি হাজেরা আক্তার মুক্তার রাস্তা নিয়ে দীর্ঘদিনের মামলা মোকাদ্দমা বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় আসামি হাজেরা আক্তার মুক্তা ও তার বাহিনী, জোগ সাজস্যে, পূর্ব পরিকল্পনায়, বেআইনি সমাবেশে অভিন্ন অভিপ্রায়ে, মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রে  সজ্জিত হইয়া, মামলার বাদীর অনুপস্থিতির সুযোগে ঘটনার সময় অনধিকার প্রবেশ করিয়া, বাদীর বসত ঘরের দুইটি সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং বসত ঘরের থাই জানালা সহ ভাঙচুর করিতে থাকিলে উক্ত সময় উক্ত মামলার দুই নং সাক্ষী ভিকটিম বাধা প্রদান করিলে, আসামি হাজেরা আক্তার মুক্তা হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা চাপাতি দিয়া মামলার দুই নং সাক্ষী ভিকটিমের মাথায় কোপ দিলে, উক্ত মামলার দুই নং সাক্ষী, ডান হাত দিয়ে ফেরানোর  চেষ্টা করলে, তার ডান হাতের মধ্য আঙ্গুলের একটি কর বিচ্ছিন্ন হইয়া যায়।

৫ ই আগস্ট এর পর থেকেই এই দুর্ধর্ষ সন্ত্রাসী, মহিলা যুবলীগ নেত্রী পালিয়ে বেরাচ্ছিল।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের মাধ্যমে জানা যায়, উক্ত আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ছিল। মামলার ওয়ারেন্ট থাকায় উক্ত আসামীকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, উক্ত আসামী হাজেরা আক্তার মুক্তার জামিন না মঞ্জুর হওয়ায়  বর্তমানে নারায়ণগঞ্জ জেলা হাজতে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..