সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী  ৩ দিনের রিমান্ডে

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেলে ৭ দিনের রিমা- চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী উভয় পক্ষের শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধ ছাত্র-জনতার আন্দোলনের মধ্য আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলের সময়ে রূপগঞ্জের নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়াকে হত্যা করা হয়। এই ঘটনায় গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় শেখ হাসিনা, উবায়দুল কাদের ও গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় এর আগেও ৬ দিনের রিমা- মঞ্জুর করেছিলো আদালত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..