সংবাদ শিরোনাম :
অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ: আব্দুর রহমানের নেতৃত্বে শক্তিমত্তার বিশাল শোডাউন অপপ্রচার ও গুজবের প্রতিবাদে রাজপথে মহানগর যুবদল, নেতৃত্বে হাবিবুর রহমান মাসুদ জাপানের চাপে প্রথমার্ধে পিছিয়ে ব্রাজিল, বিরতিতে ১-০ ব্যবধান অপহরণ করে ৮ লাখ টাকা আদায়’— কৃষকদল নেতা জুয়েল আরমানের গ্রেফতার দাবি, সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০; ভাঙচুর-লুটপাটের অভিযোগ শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফতুল্লাসহ ৬ এলাকায় ফতুল্লায় ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খানপুরে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৭ ও অন্যজনের ৪ মামলা নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার চাষাড়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, জরিমানাসহ একজনের কারাদন্ড

প্রতিনিধি,দিনাজপুর / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

দিনাজপুরের বিরামপুরে এজেআর কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে ১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপসহ ১১ কার্টুন নকল সিভিট উদ্ধার করা হয়েছে। কুরিয়ার সার্ভিসের এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামান ( ৪০) কে ভ্রাম্যমান আদালত ১ মাস কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানাসহ এজেআর কুরিয়ার সার্ভিস সিলগালা করেন।

বিজিবি মারফত জানা যায় বৃহস্পতিবার ১৬ জানুয়ারী সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনস্ত বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবি বিরামপুর এজেআর কুরিয়ার সার্ভিস লিমিডেট এ অভিযান চালান। এ সময় বিজিবি এজেআর কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে ১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ, ১১ কার্টুন নকল সিভিটসহ এরিয়া ম্যানেজার আকতারুজ্জামানকে আটক করেন।
এস সময় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া নওরিন ভ্রাম্যমান আদালত চালিয়ে এজেআর কুরিয়ার সার্ভিস লিমিটেডের এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামান (৪০) কে এক মাসের কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও এজেআর কুরিয়ার সার্ভিসকে সিলগালা করে। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..